টি-টোয়েন্টিতে ১২ মাসের জন্য নির্বাসিত হলেন আফগানিস্তানের স্পিনার নুর আহমেদ। তাঁকে শাস্তি দেওয়া হয়েছে শারজা ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজ়ির সাথে চুক্তি ভঙ্গের জন্য। আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগে এক বছর খেলতে পারবেন না নুর। তাঁর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে শাস্তি হল এই প্রতিযোগিতায়।
এর আগে প্রতিযোগিতা কর্তৃপক্ষ ফাস্ট বোলার নবীন উল হককেও চুক্তিভঙ্গের অপরাধের জন্য নির্বাসিত করেছিলেন।
শারজা ওয়ারিয়র্স প্রতিযোগিতার প্রথম বছরে নুর আহমেদ কে কিনেছিলেন। এর পর দ্বিতীয় মরসুমে তিনি রাজি হননি চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করার জন্য। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি লিগের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি খেলার কথা জানিয়েছেন নুর আহমেদ। অথচ এর আগে দ্বিতীয় মরসুমে খেলার জন্য চুক্তিতে স্বাক্ষর তিনি। প্রথমে নুরকে ২০ মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল এর পরপরে তরুণ ক্রিকেটারের বয়স এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে শাস্তির মেয়াদ কমিয়ে ১২ মাস করা হয়েছে।
তে খেলেছিলেন। খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী তাঁকে দ্বিতীয় মরসুমেও খেলার কথা বলা হয়েছিল। নুর রাজি না হওয়ায় ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষ হস্তক্ষেপ দাবি করেছিলেন।”
এই অভিযোগ হওয়ার পর তিন সদস্যের কমিটি গোটা বিষয়টি খতিয়ে দেখেছে। তবে নুরের বিরুদ্ধে প্রমাণ হয়েছে চুক্তিভঙ্গের অভিযোগ। আফগানিস্তানের তরুণ স্পিনার কে আগামী আইপিএলের গুজরাত টাইটান্সের হয়ে খেলতে দেখা যাবে।







