রাজ্য

ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন ফিরহাদ, মদন ও শোভন

রাজ্যে আবারও নড়ে চড়ে বসছে নারদ কাণ্ডের ঘটনার তদন্ত। টিভির পর্দায় ভেসে উঠা হাত পেতে টাকা নেওয়ার দৃশ্য আবারো সাড়া জাগালো সাধারণ মানুষের মনে। তদন্তের সদিচ্ছা নিয়েও উঠেছিল প্রশ্ন। মামলার ৭ বছর পরও সবটাই ষড়যন্ত্র বলছেন তিন অভিযুক্ত নেতা। আদালতের নির্দেশ অনুযায়ী, আজ, বৃহস্পতিবার হাজিরা দেওয়ার দিন ছিল।

সেই মতো এদিন সকালেই ব্যাঙ্কশাল কোর্টে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কামারহাটির বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনজনের দাবি ষড়যন্ত্র হয়েছে।

শোভন চট্টোপাধ্যায় বলেন, “আমরা বলি বা না বলি, মানুষের একটা ধারনাই তৈরি হয়ে গিয়েছে যে এভাবে আসলে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।” নারদ স্টিং মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে। ভিডিয়োতে দেখা গিয়েছিল, নগদ টাকা নিচ্ছেন ওই নেতারা। এরপরই তদন্ত শুরু করে সিবিআই। নেতা মন্ত্রীরা যাই বলুন না কেন সমস্ত দৃশ্যটা এখনও মানুষের চোখের সামনে।

নারদ কাণ্ডে অভিযুক্ত ছিলেন অনেকেই। সকলে অবশ্য এখন আর নেই এই পৃথিবীতে। নারদ স্টিং অপারেশন মামলায় ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল তাঁদের। গ্রেফতার হয়েছিলেন প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ও। পরে তাঁরা জামিনে ছাড়া পেলেও নির্দিষ্ট সময় অন্তর হাজিরা দিতে হয় তাঁদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.