জীবনের পথে আরও এক বছর এগিয়ে গেলেন সাবিত্রী। তাঁর চলার পথের সঙ্গী বাংলা চলচ্চিত্রের ইতিহাস।বয়স ৮৭। ক্যালেন্ডারের হিসেব অন্তত তেমনই ইঙ্গিত করছে। কিন্তু মনের বয়সে তিনি আজও তন্বী। তিনি অর্থাৎ জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। আজ তাঁর জন্মদিন।আর তাঁর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠালেন একাধিক অভিনেতারা।
এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায়কে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান জন্মদিনের। তাঁর পোস্ট করা ছবিতে তাঁকে বর্ষীয়ান অভিনেত্রীর হাত ধরে থাকতে দেখা যাচ্ছে। সাবিত্রী চট্টোপাধ্যায়ের পরনে লাল রঙের শাড়ি। অন্যদিকে ঘিয়ে রঙের পাঞ্জাবি পরে আছেন বুম্বাদা। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন সাবিত্রী আন্টি। প্রণাম নিও। অসংখ্য ভালোবাসা রইল।’







