জেলা

ফোন ধরে ট্রেন লাইন পারাপার করায় ঘটলো বিপত্তি, মৃত্যু স্কুল শিক্ষকের

ট্রেন লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু স্কুল শিক্ষকের। মৃত শিক্ষক বঙ্কিম মিস্ত্রির(৫৩) বাড়ি বসিরহাট এলাকায়।কলকাতায় ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথেই হতে ফোন ধরে রেখে রেল লাইন পারাপার করছিলেন তিনি। সেই সময়ই লাইনে চলে আসে হাসনাবাদ লোকাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির।’তার অসাবধানতার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে ‘ জানিয়েছে পুলিশ।

বসিরহাটের ন‍্যাজাট থানার সেহেরা অঞ্চলের বাসিন্দা বঙ্কিম মিস্ত্রি। পেশায় এক প্রাথমিক স্কুলের শিক্ষক তিনি। শনিবার সকালে কলকাতায় তার ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। মালতীপুর ও কাঁকড়া মির্জানগর স্টেশনের মাঝখানে ফোনে কথা বলতে বলতে লাইন পারাপার করছিলেন তিনি। তখনই চলে আসে শিয়ালদহ-হাসনাবাদ লোকাল।তীব্রগতিতে ওই ব্যাক্তি কে ধাক্কা মারে বেরিয়ে যায় ট্রেনটি।কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় বসিরহাটের জিআরপি। মৃত দেহ পাঠানো হয় বারাসাত রেল পুলিশ মর্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.