জেলারাজনীতি

SFI-এর ডাকে SP অফিস অভিযানে রণসাজে কৃষ্ণনগর!

তামান্না মৃত্যুর ঘটনার দোষীদের শাস্তির দাবিতে এবার রাস্তায় নামলো SFI। ছাত্র সংগঠনটির ডাকে আজ, সোমবার, নদীয়ার কৃষ্ণনগরে জেলা পুলিশ সুপারের (SP) দপ্তরের দিকে অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে। জানা গেছে, বেলা ১টা নাগাদ SP অফিস অভিযানের কর্মসূচি শুরু করবে বাম ছাত্র সংগঠনটি।

তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কায় আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। কৃষ্ণনগর শহরের একাধিক পয়েন্টে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার।

SP অফিসের ৫০০ মিটার আগেই বাস দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ ব্যারিকেড। তারও আগে রাখা হয়েছে পুলিশের গার্ড ওয়াল। শুধু তাই নয়, SP অফিসের চারপাশ ঘিরে বাঁশ দিয়ে বানানো হয়েছে ঘেরা নিরাপত্তা বলয়। রেডি রাখা হয়েছে জল কামানও।

পুলিশ সূত্রে খবর, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর নজর রাখা হচ্ছে। তবে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.