জেলারাজনীতিরাজ্য

‘ভোট দিইনি বলেই মেয়েকে হারালাম’—কালীগঞ্জে কান্নায় ভাসল পরিবার

উপনির্বাচনের জয় যেন কাল হয়ে এল এক পরিবারের জীবনে। নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিলের মাঝেই ঘটে গেল বিভীষিকাময় ঘটনা। অভিযোগ, বিজয়ের আনন্দে মত্ত মিছিল থেকেই ছোড়া হয় বোমা। আর সেই বোমার আঘাতে প্রাণ হারাল চতুর্থ শ্রেণির এক ছাত্রী—তামান্না খাতুন।

ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। তৃণমূল প্রার্থী আলিফা খাতুন বিপুল ভোটে জয়ী হওয়ার পরই এলাকায় শুরু হয় বিজয় মিছিল। অভিযোগ, মিছিল থেকে একের পর এক বোমা ছোড়া হয়। বাম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে নাকি পরপর চল্লিশটিরও বেশি বোমা ফাটে। আর সেই আগুনে ঝলসে যায় এক নিষ্পাপ শিশুর জীবন।

মায়ের হাত ধরে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল তামান্না। আচমকাই বিকট আওয়াজ। বিভ্রান্তি আর ধোঁয়ার মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে সে। কাঁদতে কাঁদতে মা বললেন, “মেয়েটা কখনও আমার হাত ছেড়ে যেত না। ওর মাথায় হাত দিয়ে ঘুম পাড়াতাম… আজ সেই হাতেই ওকে হারালাম।”

এই ঘটনায় শাসক দলের দিকেই সরাসরি আঙুল তুলেছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বিরোধী দলের ভোটার হওয়াতেই এই হামলা।

তবে তৃণমূলের পাল্টা দাবি, “কেউ অতি উৎসাহে এমন করেছে, অথবা পরিকল্পিত ষড়যন্ত্রও হতে পারে আমাদের জয়কে কালিমালিপ্ত করার।”

কালীগঞ্জে রাজনীতির রঙে আজ রক্তাক্ত এক ছোট্ট প্রাণ। প্রশ্ন তুলছে গোটা রাজ্য—এই কি রাজনীতির চূড়ান্ত পরিণতি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.