রাজনীতি

‘বশ্যতা বিরোধী সংগ্রাম চলছে, নন্দীগ্রাম হবে সন্দেশখালি’, বিস্ফোরক শুভেন্দু

‘নন্দীগ্রাম হবে সন্দেশখালি’, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে এদিন সকালে রাজধানী সফরে যাওয়ার পূর্বে দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে এমনটাই এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, জমি, ভেড়ি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত সন্দেশখালি। সময়ের সঙ্গে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ‘ভুল’ যে হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমারও। অপরদিকে, গ্রামবাসীদের দাবি, এত অভিযোগ সত্ত্বেও শেখ শাহজাহানকে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করা হচ্ছে না। অথচ নিরীহ গ্রামবাসীদের পাকড়াও করা হচ্ছে। অশান্ত এলাকা।

শুভেন্দুর উবাচ, ‘সন্দেশখালির মানুষ বশ্যতা বিরোধী সংগ্রামে নেমেছেন। নন্দীগ্রামে যে যে কারণে মানুষের ক্ষোভ ছিল এখানে সব ক’টা কারণই করেছে। ওখানে জমি অধিগ্রহণের বিরোধিতা দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের ওপর, মায়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে। এছাড়া জমি দখল একটা বড় ইস্যু। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে মানুষ কোনও ভোট দিতে পারেনি। লোকসভা – বিধানসভা নির্বাচনেও ভোট দিতে পারেনি। কার্ড নিয়ে নেওয়া হত। ভোট লুঠ, গণতন্ত্র হত্যা, সীমাহীন নারী নির্যাতন আর জমি দখল, এই তিনটে বড় ইস্যু নিয়ে বশ্যতাবিরোধী সংগ্রাম হচ্ছে। আর মানুষ বিজেপিকে ভরসা করছে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.