বিয়ের ২৪ দিনের মাথায় উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ।ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়।ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।জানা গেছে মৃত যুবকের নাম পার্থ সুত্রধর (২৯)।বাড়ি ওই এলাকাতেই।পেশায় ছিলেন কাঠমিস্ত্রি।স্থানীয় ও পরিবার সূত্রে খবর চলতি বছরের ৩১শে জানুয়ারি গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর এলাকায় বিয়ে হয় ওই যুবকের।পরিবারের লোকেদের দাবি বিয়ের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক।এরই মাঝে গত কয়েক দিন আগে বাপের বাড়িতে ঘুরতে যান গৃহবধূ।এবং বাড়িতে একাই ছিলেন যুবক।প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায় যুবক।শনিবার ঘুম থেকে উঠতে দেরি হলে ডাকাডাকি শুরু করেন পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরেও দরজা না খুলে সন্দেহ হয় পরিবারের।এরপরেই দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।ঘটনার খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়।পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই যুবককে।এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারসহ এলাকা জুড়ে। এ বিষয়ে মৃতের এক প্রতিবেশী জানান।
Read Next
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
November 14, 2026
আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রক্ষা! ক্যানিংয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
November 13, 2026
বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক দোকান, পাশেই দাঁড়িয়ে মালগাড়ি, অল্পের জন্য বড় বিপত্তি এড়াল রেল
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
Related Articles
Check Also
Close







