গতকাল গভীর রাতে প্রায় রাত ৩ টে নাগাদ পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর থানার দিবাকরপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক এলাকায়।
দোকানের শাটার কেটে রীতিমতো সিভিক ভলেন্টিয়ারদের বেঁধে রেখে ডাকাতি হয়। নগদ প্রায় ৫০ হাজার টাকা আর সোনা লুঠ করে ডাকাত দল। তবে এখনি দোকানের মালিক জানাতে পারেনি ঠিক কত পরিমান সোনা লুঠ করেছে ডাকাত দল। স্থানীয় বাসিন্দারা বলেন শাটার ভেঙে সিভিকদের বেঁধে লুঠ চলে। এমনকি দোকানের সামনের লাইট ভেঙে দেওয়া হয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চন্ডিপুর থানার পুলিশ। পুরো ঘটনা তদন্তধীন বলেই পুলিশ সূত্রে জানা যায়।







