জেলা

দ্রুতগতিসম্পন্ন ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল পরপর তিনটি দোকান

দ্রুতগতিসম্পন্ন ট্রাক্টর ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ভাঙে পরপর তিনটি দোকান। গতি হারিয়ে ট্রাক্টরটি দোকানের পিলার, দেওয়াল-সহ দোকানের ছাউনি ভেঙে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দোগাছি ন’পাড়া অঞ্চলের দোগাছি হাট এলাকায়।

এই দুর্ঘটনার জন্য স্থানীয় লোকেরা পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এই রাস্তাই অবিলম্বে ট্রাক্টর চলাচল বন্ধ না হলে আগামী দিনে গ্রামবাসীরা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সামসেরগঞ্জ থানার দোগাছিনপাড়া হয়ে ভাষায়পাইকর চাঁদপুর বাজারের ওপর দিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে পাথর বোঝাই ট্রাক্টার।গ্রামবাসীদের অভিযোগ, রাজ্য সড়ক থাকা সত্ত্বেও অবৈধভাবে ওভারলোড ট্রাক্টর গ্রামীণ এলাকার ভেতর সেই রাস্তাই দিয়ে চালানো হচ্ছে। অতিরিক্ত ওভারলোডেড ট্রাক্টর ওই রাস্তা দিয়ে চলার ফলে গ্রামবাসীদের প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।

আর শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চাশটিরও বেশি ট্রাক্টার আটকে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে তৎক্ষণাত সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.