মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, চন্ডিপুরের মাতঙ্গিনী ব্রীজ ঘাট এলাকায়।
প্রসঙ্গত, ১৪ই জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গা মেলা। এই মেলার সময় এমন চুরি। মন্দির থেকে চুরি যায় মায়ের গয়না এবং প্রণামি বাক্স। ব্যানার দিকে স্থানীয়দের হঠাৎই চোখে পড়ে যে মন্দিরের প্রণামী বাক্স মন্দির থেকে কিছুটা অদূরে পড়ে রয়েছে।
চুরি হওয়ার সন্দেহ করে তড়িঘড়ি তারা মন্দিরের ছুটে গিয়ে দেখে মায়ের যত গয়না ছিল এবং প্রণামী বাক্স সব চুরি হয়েছে এমনকি মায়ের গলায় যে টাকার মালা পরানো থাকতো সেটাও চুরি হয়েছে।
মেলা চলাকালীন এ ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।







