অনুপম জানা: শালবনী পঞ্চায়েত সমিতি ও ইনস্টিটিউট অফ সোশ্যাল আপলিফটম্যান্ট-এর সহযোগিতায় এবং শালবনী জাগরণের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ও বরিষ্ঠ মানুষজনের জন্য সহায়ক সরঞ্জাম বিতরণ শিবির অনুষ্ঠিত হলো শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে। দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রচেষ্টার ফলেই এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
শিবিরের মাধ্যমে শালবনী ও গড়বেতা ১, ২ ও ৩ নম্বর ব্লকের বহু প্রতিবন্ধী ও বরিষ্ঠ নাগরিক উপকৃত হবেন। এ দিন শিবিরে দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার, ট্রাইসাইকেল, শ্রবণযন্ত্র, ওয়াকার, ওয়াকিং স্টিকসহ বিভিন্ন সহায়ক সরঞ্জাম প্রদান করা হয়।
আয়োজকদের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষজনের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও স্বাবলম্বী ও সহজ করে তোলা। শিবিরে আগত মানুষজনের সহায়তায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাননীয় সন্দীপ সিংহ মহাশয়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয় মানুষের মধ্যে এই শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন উদ্যোক্তারা।







