জেলা

১৯ নং জাতীয় সড়কে একটি ট্রেলারে ভয়াবহ আগুন!

পূর্ব বর্ধমানের গলসির সিমনোড় মোড় সংলগ্ন ১৯ নং জাতীয় সড়কে একটি ট্রেলারে ভয়াবহ আগুন লাগে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গলসি থানার পুলিশ ও অগ্নি নির্বাপক কেন্দ্রের একটি ইঞ্জিন সহ কর্মীরা।
তাদের কিছুক্ষনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের কাছে জানা যায়, শনিবার রাত প্রায় ১০টা নাগাত সিমনোড় মোড় সংলগ্ন রাইস মিল ও পেট্রোলপাম্পের সামনে একটি মাটি কাঁটা যন্ত্রাংশ বোঝাই ১৮ চাকা ট্রেলার গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন দেখে তড়িঘরি ওই যন্ত্রাংশটি গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, যার ফলে যন্ত্রাংশের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও ঘটনায় জেড়ে কেউ আহত হয়নি বলে জানা গেছে। জাতীয় সড়কে আগুন লাগার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পুলিশের সহযোগিতায় আবার যান চলাচল স্বাভাবিক হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.