জেলারাজ্য

১ মিনিটে ৩১ টি দেশের মুদ্রার নাম বলে নতুন রেকর্ড গড়লো দূর্গাপুরের খুঁদে

মাত্র ৬০ সেকেন্ডে ৩১ টি দেশের মুদ্রার নাম বলে রেকর্ড গড়ে তুলল দূর্গাপুরের খুঁদে। বয়স মাত্র ২ বছর ৯ মাস। এই মেধাবী খুঁদের নাম অর্নিবেদ চৌধুরী। তার কৃতিত্বে গর্বিত পরিবারসহ এলাকা বাসীরা।

সূত্রের খবর, দূর্গাপুরের বিধাননগরে পরিবারসহ থাকে অনির্বেদ চৌধুরী। কথা এখনও ঠিক মত বলতে পারে না সে। কিন্তু গড়গড় করে বলে দিচ্ছে গ্রহের নাম, বারো মাসের নাম, ঋতুর নাম ছাড়াও আরও কত কি। গেয়ে যাচ্ছে জাতীয় সঙ্গীতও। মাত্র ১ মিনিটে ৩১ টি দেশের মুদ্রার নাম বলে নতুন রেকর্ড গড়ে ফেলেছে এই মেধাবী বালক। জিতে নিয়েছে মেডেল। তার আকাশ ছোঁয়া সাফল্যে আনন্দে মেতেছে গোটা পরিবার।

এই প্রসঙ্গে মা পাঁপড়ি চৌধুরী বলেছেন, ছেলেকে আলাদাভাবে কোনো প্রশিক্ষণ দেননি। ঘুম পাড়ানোর সময় তিনি যেগুলো বলতেন সেগুলো শুনেই ছোট্ট অনির্বেদ মনে রাখত। পরিবারের কামনা, তাদের ছেলে জীবনে আরও সাফল্য অর্জন করুক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.