বছর শুরুতেই ছন্দপতন বাংলা চলচ্চিত্র জগতে। দীর্ঘ লড়াইয়ের পর জীবন অবসান ঘটলো পরিচালক অরুনাভ রায় চৌধুরী ওরফে অরুণ রায়। ৫৩ বছর বয়সে আর জি কর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর পরিচালক কে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে তারপরে টেকনিশিয়ান স্টুডিওতে।
২০২৫ সালে দ্বিতীয় দিনে শোকের ছায়া নেমে এলো চলচ্চিত্র জগতে। পরিচালক অরুণাভ রায় চৌধুরী প্রথম সিনেমা হিরো আলম। সেখানে সিনেমা জগতে প্রথম পা রেখেছিলেন ডঃ কিঞ্জন নন্দ। এরপরে এই পরিচালকের হাত ধরে তিনি ‘বিনয় বাদল দীনেশ’ সিনেমাতেও কাজ করেন। এরপর গত বছরের পুজোতেই মুক্তি পেয়েছে তার পরিচালনায় দেব অভিনীত বাঘাযতীন। তার আগে থেকেই তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তবে তিনি অসুস্থতা নিয়েও সিনেমার লঞ্চের দিনে উপস্থিত ছিলেন। তবে এত লড়াইয়ের পরও শেষ রক্ষা করা গেল না।
এরপর ২০২৪ এর শেষের দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে পরিচালক ভর্তি হয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। তখন হাসপাতালে দেখতে চায় তাকে দেব সহ জীতু কমল ও অভিনেত্রী সৃজা দত্ত। এরপর ১লা জানুয়ারি তার শারীরিক অবস্থা আরো সঙ্কটজনক হতে থাকে। পরিচালকের অবস্থা এতটাই আশঙ্কাজনক হয়ে যায় যে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। এরপর আজ তিনি প্রয়াত হন। ইতিমধ্যেই দুপুর
১টার সময় তাকে পরিদেবপুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাকে ১.৩০ নাগাদ টেকনিশিয়ান স্টুডিয়োতে নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে পরিচালকের প্রিয় অভিনেতা দীপক অধিকারী। এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেছে আরজিকরের চিকিৎসক ডঃ কিঞ্জন নন্দ।







