বিনোদন

“নিষিদ্ধ করুন..” বিজ্ঞাপন নিয়ে মন্তব্য শারুখের

টিভিতে, বড়ো পর্দায় বহু অভিনেতাকে বিজ্ঞাপনে অভিনয় করতে বিভিন্ন সময় দেখা যায়। কিন্তু বিশেষ কয়েকটি পণ্যের বিজ্ঞাপনের জন্য কটাক্ষ এর মুখোমুখি হতে হয় অভিনেতা দের। এদিকে যখন গুটখার বিজ্ঞাপনে অভিনয় করা নিয়ে অক্ষয় কুমার, অজয় দেবগণকে ঘিরে তীব্র কটাক্ষ চলছে। অন্যদিকে কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করায়, শুরু হয় শাহরুখকে নিয়েও সমালোচনা। একজন সুপারস্টার হয়ে, কেন কোল্ড ড্রিঙ্কের মতো অস্বাস্থ্যকর জিনিস প্রচার করবেন, তা নিয়ে শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন বেশ কয়েকটি স্বাস্থ্য সংস্থা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কটাক্ষেরই জবাব দিলেন শারুখ। তিনি জানালেন, “যাঁরা মনে করছেন, কোল্ড ড্রিঙ্ক পান করা ভালো নয়, তাঁরা এটাকে নিষিদ্ধ করার আর্জি জানাক। সরকার এগুলো নিষিদ্ধ করুক। সবাই জানে সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটাও নিষিদ্ধ হোক। ভারতে কোল্ড ড্রিঙ্ক তৈরি করাই বন্ধ হয়ে যাক। তাহলেই তো সব সমস্যার সমাধান!”

তিনি আরও বলেন, ”এগুলো নিষিদ্ধ হবে না, কারণ এগুলো বিক্রি হলে সরকারের ঘরে অর্থ আসে। সরকারে ঘরে যদি অর্থ আসে, তাহলে এক অভিনেতা হয়ে আমারও পারিশ্রমিক জুটছে। সেটাও তো বন্ধ হওয়া উচিত নয়।”
শারুখ খান তার বদঅভ্ভাসের পরিত্যাগ নিয়ে বলেন “প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে। “

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.