‘আনফিট’ ছিলেন রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল অবধি । ফিট হয়ে গেলেন! হঠাত্ই , রঞ্জি ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বই। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ তামিলনাডু। আর শেষ চারের ম্যাচের আগে খুশির খবর মুম্বই দলের জন্য । শ্রেয়াস আইয়ার স্কোয়াডে ফিরছেন । প্রথম দু-ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন।
বরোদার বিরুদ্ধে মুম্বই রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে নেমেছিল । যদিও এই ম্যাচের স্কোয়াড ঘোষণার আগেই মুম্বই ক্রিকেট সংস্থার কর্তাদের শ্রেয়াস জানান, তিনি ফিট নন। অন্য দিকে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে মুম্বই নির্বাচকরা যে মেইল পেয়েছিলেন, তাতে পরিষ্কার লেখা ছিল দ্বিতীয় টেস্টের পর শ্রেয়াস চোটে ছিটকে গেলেও দ্রুতই ফিট হয়ে উঠেছিলেন। সেটা পরিষ্কার হয়ে যায় কোয়ার্টার ফাইনালে না খেলার সিদ্ধান্ত যে ‘ইচ্ছাকৃত’ ।
শ্রেয়াস বোর্ডের চুক্তিতে রয়েছেন । বোর্ড তাঁর এবং ঈশান কিষাণের আচরণে ক্ষুব্ধ । কেন্দ্রীয় চুক্তি থেকে বাদও পড়তে পারেন এই দু-জন। তার উপর রাঁচি টেস্ট জিতেই অধিনায়ক রোহিত শর্মা বলে দিয়েছেন, ‘যাদের টেস্ট খেলার খিদে রয়েছে, তাদেরই খেলাব’। যাঁরা ফিট থাকা সত্ত্বেও লাল-বলের ক্রিকেটে খেলছেন না, তাঁদেরই যে এই বার্তা, পরিষ্কার বোঝা যায়। শ্রেয়াস আইয়ার প্রবল চাপ থেকেই ফিট হয়ে গেলেন, তাঁর খেলার সিদ্ধান্ত রঞ্জি সেমিফাইনালে যেন সেই ইঙ্গিতই দেয়।
মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘শ্রেয়াস নিজেই জানিয়েছে, শ্রেয়াস ফিট সেমিফাইনালে খেলার জন্য। সে খেলতে রাজি।’ তামিলনাডু খুবই শক্তিশালী দল। তার উপর টেস্ট স্কোয়াড থেকে ছুটি পেয়ে রঞ্জিতে ফিরছেন ওয়াশিংটন সুন্দর, চোট সারিয়ে ফিরছেন সাই সুন্দর। মুম্বইয়ের শক্তিও বাড়বে শ্রেয়াস ফিরলে।







