খেলাধুলা

বিদায়, অলিম্পিকে নিখাত জারিনের পরাজয়

প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ ভারতের বক্সিং তারকা নিখাত জারিনের প্রচেষ্টা শেষ হলো প্রি-কোয়ার্টার ফাইনালে। ৫০ কেজি ওজনশ্রেণীতে চীনের বিশ্ব চ্যাম্পিয়ন উ ইউ-এর বিপক্ষে ০:৫ পয়েন্টে পরাজিত হন। কার্যত তাঁর অলিম্পিক যাত্রা থেমে যায়।

ম্যাচটি ছিল দুই বিশ্ব চ্যাম্পিয়নের মধ্যে তুমুল লড়াই। প্রথম থেকেই উ ইউ নিখাতের ওপর চাপ সৃষ্টি করেন এবং নিজের অভিজ্ঞতা ও দক্ষতার পরিচয় দেন। নিখাত জারিন তার সেরাটা দেওয়ার চেষ্টা করেও চীনের প্রতিদ্বন্দ্বীর শক্তিশালী আক্রমণের মুখে দাঁড়াতে পারেননি।

এই পরাজয় নিখাত এবং তার ভক্তদের জন্য একটি বড় হতাশা। ভারতীয় বক্সিং ভক্তরা তার থেকে অনেক কিছু আশা করেছিল। প্রি-কোয়ার্টার ফাইনালে তার এই পরাজয় তার অলিম্পিক সাফল্যের যাত্রায় একটি বড় ধাক্কা। তিনি ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। এরপর ২০২২ এ এশিয়ান গেমসেও সোনা জেতেন ফ্লাইওয়েট ইভেন্টে। পাশাপাশি তাঁর অর্জনের মধ্যে রয়েছে ২০২২ ইস্তানবুল ও ২০২৩ নিউ দিল্লী IBA ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জয়। তাই নিখাতের কাছে দেশবাসী একটি অলিম্পিক পদক জয় আশা করেছিলেন। বিশেষজ্ঞ মহলও নিখাতের পদক জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন।

জাতীয় বক্সিং সংস্থা নিখাতের প্রচেষ্টা এবং সংগ্রামকে সম্মান করে। তার প্রচেষ্টা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এখন, ভারতীয় বক্সিং ভক্তরা অন্য বক্সারদের দিকে তাকিয়ে আছেন যারা এখনও অলিম্পিকে লড়াই চালিয়ে যাচ্ছেন। রবিবার ৪ ঠা আগস্ট ভারতীয় বক্সার নিশান্ত দেব কোয়ার্টার ফাইনাল খেলতে নামবেন মেক্সিকোর বক্সার ম্যাক্রো ভার্দের বিপক্ষে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.