জেলা

নবদ্বীপ শহরে এই প্রথম তৈরী হতে চলছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সংগ্রহ শালা,তথা মিউজিয়াম;

নবদ্বীপ প্রাচীন মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান মন্দির কতৃপক্ষের তত্বাবধানে কয়েক কোটি টাকা ব্যায়ে তৈরি হচ্ছে এই সু বিশাল প্রকল্প।

মন্দিরের অধ্যক্ষ জানান, গত কয়েক বছর আগেই তৈরি শুরু হয়েছিল, মাঝপতে কোভিড পরিস্থিতিতে কাজে কিছু টা বিলম্ব হয়, কিন্তু তার পর থেকেই জোর কদমে চলছে কাজ।

সুত্র মারফত জানা যায় এই সংগ্রহশালায় থাকবে মহাপ্রভুর জন্ম সময় থেকে শুরু করে তার জীবনের বিভিন্ন সময়ের লীলা সহ বহু অজানা তথ্য, যা সকলের সামনে প্রকাশ্যে দৃষ্টি নন্দন ভাবে তুলে ধরার জন্যই এই উদ্যোগ।

এখানে দিন রাত এক করে বিভিন্ন মূর্তী, ও সরঞ্জাম তৈরির কাজ করে চলেছেন বাংলা , ও উড়িষ্যার শিল্পীরা।

শিল্পীরা জানায় আমাদের পেশা এটাই, তবে মহাপ্রভুর দেশে এ ধরনের কাজের বরাত পেয়ে আমরা খুশি। বর্তমানে আসন্ন দোল উৎসবের জন্য জোর কদমে চলছে বিন্দা দেবী, ও সূর্য রথ তৈরীর কাজ। তারা আরও জানায় পুরো কাজ টি সম্পন্ন হলে এটি সকলের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.