জেলা

বসিরহাটে গ্রেফতার তৃণমূল নেতা শাহানুর মণ্ডল, একাধিক গুরুতর অভিযোগে চাঞ্চল্য

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ তথা বসিরহাটের প্রভাবশালী তৃণমূল নেতা শাহানুর মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বসিরহাট এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বুধবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, শাহানুর মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের তালিকায় রয়েছে পাচার চক্রের সঙ্গে যোগসাজশ, বেআইনিভাবে জমি দখল, ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ, নদী ভরাট করে অবৈধভাবে রিসোর্ট ও পার্ক নির্মাণ, তোলাবাজি এবং এলাকায় প্রভাব খাটিয়ে দাদাগিরি চালানোর মতো নানা অভিযোগ।

স্থানীয় সূত্রের দাবি, বসিরহাট ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই শাহানুর মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ ছিল। বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলিও তাঁর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল। যদিও এতদিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.