কলকাতা

মধ্যবিত্তের হেঁসেলে ধাক্কা! মাসের শুরুতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত জানুন

১ মার্চ থেকে সারা ভারতেই বেড়েছে রান্নার গ্যাসের দাম। একেক জায়গায় দাম একেক রকম। শুক্রবার মধ্যরাতের পর যাঁরা গ্যাস কিনবেন, তাঁদের এই নতুন দামেই কিনতেই হবে। শুধুমাত্র ১৯ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। সিলিন্ডার পিছু ২৫ টাকা করে দাম বাড়ল।

হিসেব বলছে, কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে এখন খরচ পড়বে ১,৯১১ টাকা। এর আগে ফেব্রুয়ারিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল সিলিন্ডার পিছু ১৪ টাকা করে।মার্চে তা এক ধাপে ১০ টাকা বেড়ে গেল।

অন্যদিকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৫০.৫০ টাকা বেড়েছে দিল্লিতে। এই বৃদ্ধির জেরে এবার রাজধানীতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ২ হাজার ১১৯ টাকা ৫০ পয়সা। এদিকে দিল্লিতে আজ থেকে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের দামও বেড়েছে ৫০ টাকা করে। এর জেরে এবার দিল্লিতে ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১১০৩ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.