নিজস্ব সংবাদদাতা: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মায়ের আগমনে সাজসজ্জায় মেতেছে শহর। সর্বত্রই থিম, শিল্প আর প্রতিযোগিতা। এর মধ্যেই দর্শকদের হৃদয় জয় করল বেলঘরিয়া রাণীপার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
৭৭তম বর্ষে পা দিয়ে, এবারের ভাবনা একেবারেই আলাদা। প্রচলিত দুষ্টদমনকারী রূপ নয়, প্রতিমায় উঠে এসেছে শান্ত, স্নিগ্ধ দুর্গার রূপ। মায়ের সঙ্গে আসন ভাগ করেছেন মহাদেবও। একে বলা হচ্ছে তাঁদের অনন্য “শিবসুন্দর রূপ”।
এই ব্যতিক্রমী শিল্পভাবনা ও প্রতিমার সৌন্দর্যের জন্য সময় ৩৬৫-এর তরফে কমিটিকে দেওয়া হয়েছে সেরার সেরা প্রতিমার পুরস্কার। দর্শনার্থীদের মতে, এবারের রাণীপার্ক পূজা শুধু শিল্প নয়, ভালোবাসা আর সহমর্মিতার এক অনন্য বার্তাও বহন করছে।






