বিনোদন

বাঞ্জি জাম্পিংয়ের ভাইরাল ভিডিও, নোরা ফতেহির মৃত্যু !

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা বাঞ্জি জাম্পিং করতে গিয়ে মাঝপথে আটকে গেছেন এবং তার মুখও স্পষ্ট দেখা যাচ্ছে না। এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “বাঞ্জি জাম্পিং করতে গিয়ে খাদে পড়ে মারা গিয়েছেন নোরা ফতেহি।”

এই খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই নোরার মৃত্যুর খবরে শোক প্রকাশ করতে শুরু করেন। তবে, নোরার সহযোগী দলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং নোরা সুস্থ আছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে ভাইরাল হওয়া ভিডিওটির মহিলা নোরা ফতেহি নন। ভিডিওটি অনেক দূর থেকে নেওয়ার কারণে মহিলার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, যার ফলে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

নোরা ফতেহি বর্তমানে তার নতুন গান ‘স্নেক’-এর প্রচার নিয়ে ব্যস্ত। গানটি ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। সামাজিক মাধ্যমে ট্রেন্ড করছে। এছাড়াও, তাকে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘দ্য রয়ালস’-এও দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.