সম্প্রতি ৩ দিন ধরে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বিয়ের বেশ কটতে না কাটতেই বড় পর্দায় ফিরছে ‘ভিরোশ’ জুটি। সম্প্রতি তারকা দম্পতি প্রকাশ্যে আনল সেই সিনেমার পোস্টার।
২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় লাজুক প্রেমের গল্পের মাধ্যমে প্রথম পর্দায় দেখা গিয়েছিল ‘ভিরোশ’ জুটিকে। পরবর্তীতে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় উঠে আসে এই তারকা জুটির সম্পর্কের সমীকরণ। এরপরেই ধীরে ধীরে পর্দার প্রেম পৌঁছে যায় বাস্তবের মাটিতে। অবশেষে রাজস্থানের উদয়পুরের লেক প্যালেসে পরিণতি পায় সেই প্রেমের সম্পর্ক। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে রাজকীয় বিয়ের আসর বসেছিল এই দুই তারকা দম্পতির। আগামী দশই মার্চ জমজমাট ভাবে হায়দ্রাবাদে হতে চলেছে এই নবদম্পতির রিসেপশনের পার্টি। বিয়ের আমেজ কাটতে কাটতেই বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন তাঁরা।
বিয়ের পরে বড় পর্দায় কামব্যাক করতে চলেছে ‘ভিরোশ’ জুটি। মৈত্রী মুভি মেকারসের প্রযোজনায় গড়ে উঠবে ‘রণবালী’ সিনেমা। এবার দর্শকমহলের কাছে এই সিনেমার মাধ্যমেই উঠে আসবে এই জুটির সেই পুরোনো ম্যাজিক। ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ে ব্রিটিশ শাসিত ভারতে যে গণহত্যা চলেছিল সেটা হিটলারের হলোকাস্টের থেকেও অধিক ভয়ানক ছিল সেই প্রেক্ষাপট নিয়েই গড়ে উঠবে এই সিনেমার গল্প। ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন নায়ক বিজয়। অন্যদিকে নায়িকা অর্থাৎ জায়াম্মা’র ভূমিকায় ধরা দেবেন রশ্মিকা মন্দানা। এছাড়াও এই সিনেমার নেতিবাচক চরিত্রে ধরা দেবেন হলিউডের জনপ্রিয় হলিউডের প্রখ্যাত অভিনেতা আর্নল্ড ভস্লু। আগামী ১০ই সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পাবে এই ‘ভিরোশ’ জুটি অভিনীত ‘রণবালী’।







