আবহাওয়া

নতুন করে পারদ পতন ! কী বলছে হাওয়া অফিস দেখেনিন

ফেব্রুয়ারি মাস পড়তেই শীতের আমেজ একেবারে ফিকে হয়ে গিয়েছে। সরস্বতী পুজোর পর শীতের বিদায়ঘন্টা বেজে গেছে বলেও মনে করছেন অনেকে। তবে ফের একবার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত। আবারও পারদ নামার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কোনও কোনও জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দুই বঙ্গেই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। তবে তারপর থেকে অর্থাৎ ৭ ফেব্রুয়ারির পর থেকে ফের তাপমাত্রা কমে যাওয়ার জোরালো ইঙ্গিত মিলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। ফিরতে পারে শীতের আমেজ।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে পারে। কোনও কোনও জায়গায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার ইঙ্গিত রয়েছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, আগামী ৭ ফেব্রুয়ারির পর থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ফের কমতে পারে। এক্ষেত্রেও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫০ শতাংশ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.