আলিপুরদুয়ারে প্রায় আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার। শোরগোল গোটা জেলায়। শুক্রবার জোরকদমে মাদক বিরোধী অভিযান চালায় ফালাকাটা থানার পুলিশ।ফালাকাটা শহরের দুলাল দোকান এলাকায় জাতীয় সড়কে একটি লরি আটকে তল্লাশি চালায় পুলিশ। লরিটা কোচবিহারের দিকে থেকে মালদহের দিকে আসছিল।
লরি থেকেই উদ্ধার হয় প্রায় ২ কেজি ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
প্রশাসন সূত্রে খবর, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কয়েকজনের বাড়ি কোচবিহারে, কয়েকজনের মালদহে। মাদক পাচার যে হতে চলেছে গোপন সূত্রে সেই খবর আগেই পেয়েছিল পুলিশ। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই এদিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ওই এলাকায়।







