খেলাধুলা

এখনো যত চিন্তা নন্দ কুমারকে নিয়ে, সুস্থ সউল ক্রেসপো

ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে ফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল শিবিরে স্বস্তির খবর— অবশেষে সউল ক্রেসপো সুস্থ হয়ে খেলার জন্য তৈরি । রক্ষণ নিয়ে কার্লেস কুয়াদ্রাতের দুশ্চিন্তা কিছুটা কমতে চলেছে । হিজ়াজি মাহেরও নির্বাসনমুক্ত হয়ে ফিরছেন। কিন্তু নন্দ কুমার কি খেলতে পারবেন? তিনি দলের সঙ্গে অনুশীলনই করেননি সোমবার সকালে।

ফিটনেস ট্রেনারের সঙ্গেই মাঠের বাইরে সময় কাটান।

যুবভারতীতে গত ৩ ফেব্রুয়ারি ডার্বিতে চোট পেয়ে মোহনবাগানের বিরুদ্ধে ১৮ মিনিটে উঠে গিয়েছিলেন ক্রেসপো। তিনি তার পর থেকেই মাঠের বাইরে। চোট সারাতে ক্রেসপো ফিরে গিয়েছিলেন স্পেনে । সোমবার সকালে গোয়া রওনা হওয়ার আগে যুবভারতীতে অনুশীলন পুরোদমেই করেন ইস্টবেঙ্গল মাঝমাঠের অন্যতম ভরসা। গোয়া ম্যাচের ফলের উপরে অনেকটাই নির্ভর করছে প্লে-অফ ভাগ্য মশালবাহিনীর। কারণ, ওড়িশা এফসি-র কাছে আগের ম্যাচে হেরে ক্লেটন সিলভা-রা অনেকটাই পিছিয়ে পড়েছেন । তবুও প্রশ্ন উঠছে সদ্য সুস্থ হয়ে ওঠা ক্রেসপোকে কি বুধবার খেলানোর ঝুঁকি নেবেন কার্লেস? কারণ, আইএসএলের ক্রীড়াসূচি অনুযায়ী গোয়ার ম্যাচের চার দিন পরেই ডার্বি।

যুবভারতীতে সোমবার সকালে লাল-হলুদের স্পেনীয় কোচ খোলাখুলি বললেন, ”ডার্বির কথা ভেবে ফুটবলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর মতো পরিস্থিতি নেই। আমাকে পূর্ণশক্তি নিয়েই জয়ের জন্য ঝাঁপাতে হবে।” যোগ করেন, ”দীর্ঘ দিন পরে আমরা ছয় বিদেশিকেই দলে পাচ্ছি।” যদিও তিনি মনে করেন না গোয়ার কাছে হারলেই শেষ হয়ে যাবে প্লে-অফে খেলার স্বপ্ন। বললেন, ”এখনও ১৫ পয়েন্টের খেলা বাকি আছে। গোয়া ম্যাচের পরেও থাকবে ১২ পয়েন্ট । আমার মনে হয় না সুপার সিক্সের সম্ভাবনা শেষ হয়ে যাবে। তবে সেরাটা দিতে হবে শেষ পাঁচটা ম্যাচে ।” কোচের পাশে বসে হিজাজি বললেন, ”কোচ আমার উপরে আস্থা রাখায় খুশি। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামি।”

ইস্টবেঙ্গল জামশেদপুরের পরে ওড়িশার বিরুদ্ধেও এগিয়ে থেকে হেরে গিয়েছিল । কী কারণে এ রকম হচ্ছে? ফুটবলারদের আত্মতুষ্টি কি গ্রাস করছে? কার্লস বলছেন, ”আমি মনে করি না ছেলেরা আত্মতুষ্ট হয়ে পড়ছে। ওরা লড়াই করছে। তবে উন্নতির অনেক জায়গা আছে। দলে একাধিক পরিবর্তন হয়েছে। আশা করছি পরবর্তী ম্যাচে আমরা ভুলগুলি শুধরে নিতে পারব।” শেষ পাঁচটি ম্যাচে গোয়া জিততে না পারলেও কার্লেস উচ্ছ্বসিত নন । বললেন, ”ফুটবলে এ রকম হয়েই থাকে।”

জয় হাতছাড়া নর্থ ইস্টের: হায়দরাবাদে সোমবার এফসি-র বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও ফল ২-২, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জিততে পারল না । এ দিন জিতলেই নর্থ ইস্টের সামনে বেঙ্গালুরু এফসি-কে টপকে ষষ্ঠ স্থান দখল করার সুযোগ ছিল তাঁদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.