সম্প্রতি মুক্তি পেয়েছে যশ-নুসরত অভিনীত ছবি ‘আড়ি’। ছবিতে জুটির টক-মিষ্টি সম্পর্কের প্রতিচ্ছবি দেখা গেছে। কিন্তু এবার তাঁদের মধ্যে আড়ি শুধু রিল লাইফেই সীমাবদ্ধ নেই, বাস্তব জীবনেও আড়ি করেছেন জুটি। হঠাৎই একে অপরকে ইন্সটাগ্রাম থেকে আনফোলো করেছেন যশ-নুসরত।
কিন্তু দুজনের একসঙ্গে ছবি ভিডিও সবই সোশ্যাল মিডিয়ায় এখনও বর্তমান। এমনকি আগের পোস্টের ট্যাগ-ও এখনও সরেনি। তবে কেন তাঁরা একে অপরকে আনফলো করলো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তাঁরা নিজেরাও কোনো কিছু খোলসা করেননি। অনেকের মতে এটি কোনো প্রমোশনাল স্টান্ট। আবার অনেকেই মনে করছেন তাঁদের মধ্যে দুরত্ব বেড়েছে। কিন্তু স্পষ্ট এখনও কিছুই নয়।
প্রসঙ্গত, ‘খাদান’ মুক্তির পর দেবকে ইন্সটাগ্রাম থেকে আনফলো করেন রুক্মিণী। অনেকের মতে তাঁদের মধ্যে হয়তো দুরত্ব বেড়েছিল, আবার অনেকেই বলেছেন তাঁদের মান-অভিমানের পালা চলছে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে তাঁরা জানিয়েছিল তাঁদের মধ্যে কিছুই ঘটেনি। তাঁদের সম্পর্ক আগের মতোই স্বাভাবিক রয়েছে। কিন্তু যশ-নুসরতের মধ্যে এমনই কিছু হয়েছে নাকি ঘটনা খানিক জটিল তা সময়ই বলবে।







