ভারতীয় টুর্নামেন্ট গুলির মধ্যে রঞ্জি ট্রফির বিশেষ খ্যাতি রয়েছে। রঞ্জি ট্রফির সেমিাইনাল পর্ব শেষ হয়েছে। সামনেই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে বাংলা বনাম সৌরষ্ট্র।
টুর্নামেন্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলা শিবির। তিন বছর আগে সৌরাষ্ট্র এর ঘরের মাঠে খেতাব হাতছাড়া হয়েছিল বাংলার। ঘরের মাঠে সেই বদলা নেওয়ার সুযোগ এসেছে বাংলা শিবিরের কাছে। ৩৩ বছর পর আবার বাংলার কাছে ট্রফি জয়ের সুযোগ এসেছে।
১৯৮৯-৯০ সালে শেষবার বাংলা দল রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল। আবার ৩৩ বছর পরে সেই ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ পাবে টিম বাংলা। এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ইডেনে।
বাংলা দলের দুর্দান্ত ফর্ম টিম ম্যানেজমেন্টকে আশামুখি করে তুলেছে। উচ্ছ্বাসিত হয়ে আছে বাংলার ক্রিকেট প্রেমীরাও।
সামনে বৃহস্পতিবার থেকেই শুরু হবে রঞ্জি ট্রফির ফাইনাল খেলা। ভারত – অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন উনাদকাট। যদিও প্রথম টেস্ট ম্যাচে শেষ একাদশে সুযোগ হয়নি তাঁর। এদিকে রঞ্জি ট্রফির ফাইনাল খেলার জন্য জয়দেব উনাদকাটকে ছেড়ে দিল ভারতীয় ক্রিকেট দল।
জয় আর কিছু দূর মাত্র। অন্যদিকে ক্রিকেট প্রেমীরাও বেশ উচ্ছ্বাসিত। এবারের রঞ্জি ট্রফির ফাইনাল খেলা টিকিট ছাড়াই উপভোগ পারবে দর্শকরা। ইডেনের বি, সি, কে, এল ব্লকেই মিলবে এই সুযোগ। খবরটি শুনে খুবই খুশি ক্রীড়াপ্রেমীরা।







