রাজনীতি

কী এমন হতে পারে ১২ মার্চ বড় কোনও চমক দেবেন মমতা? তুমুল শোরগোল!

আগামী ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভার পর উত্তর ২৪ পরগনার হাবড়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি গত ৬ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজনৈতিকভাবে এবার উত্তর ২৪ পরগনা জেলার হাবরায় যাওয়া যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী ও প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী হাতে গ্রেফতার হয়ে রয়েছেন।বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন।

বিশেষ করে মতুয়া ভোটের নিরিখে এবারের সফর গুরত্বপূর্ণ হতে চলেছে। লোকসভা ভোটের আগেই CAA কার্যকর হবে বলে বারবার দাবি করেছে বিজেপি এর একাধিক কেন্দ্রীয় নেতারা।শুধু তাই নয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও দাবি করেছেন লোকসভা ভোটের আগেই CAA কার্যকরী হবে।যদিও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন রাজ্যে CAA কার্যকর হতে দেবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.