রাজনীতি

ব্রিগেডের মঞ্চ থেকে একাধিক বড়চমক তৃণমূলের

ব্রিগেডের দরবারেই নাম ঘোষণা প্রতিনিধিদের। তৃণমূল কংগ্রেস ব্রিগেডের মঞ্চ থেকে আসন্ন লোকসভার নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে। তৃণমূল সূত্রের খবর, বাংলার ৪২ আসনের প্রার্থীদের তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আর সেই তালিকায় প্রকাশ্যে আনতে চলেছেন ব্রিগেডের কয়েক লক্ষ মানুষের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এত দিনের প্রথা অনুযায়ী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেন কালীঘাটে দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠক করেই। যদিও প্রার্থীদের নাম ঘোষণা করা হয় ভোট ঘোষণার দিন বা তার আগে পরে। তবে এবার এই দুই নীতির বদল ঘটছে ভীষণভাবে। তবে এবার প্রার্থীদের তালিকা প্রকাশ্যে আসবে ব্রিগেডের ঐতিহাসিক ময়দানের জনসভায়,যা বঙ্গ রাজনীতিতে এবার এক নজির গড়ে তুলবে। তবে এইভাবে ব্রিগেডের ময়দানে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা চমকপ্রদ এবং এক অসম্ভব দুঃসাহসিক সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনীতিবিদরা।

সূত্রের খবর অনুযায়ী, দলের শীর্ষনেতাদের সঙ্গে আলোচনার পর যে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় একাধিক চমকের সঙ্গে সঙ্গে থাকছে নবীন, প্রবীণ এবং মহিলা প্রার্থীদের নতুন মুখ। এই তালিকায় থাকছে বিভিন্ন জনপ্রিয় মুখও। তবে এবারও নিজ নিজ কেন্দ্রে ফের প্রার্থী হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী বিশ্বাস, প্রতিমা মণ্ডলরা। বহু বিতর্কিত ব্যারাকপুরে আবারও প্রার্থী হবেন অর্জুন সিং। এছাড়া উলুবেরিয়া থেকে থাকছে সাজদা আহমেদ, কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র, ঘাটালে দেবকে টিকিট দেওয়া হবে। নতুন মুখদের মধ্যে থেকে রচনা ব্যানার্জি থাকছে হুগলিতে, এবং সায়নি ঘোষ যাদবপুরে। এছাড়াও ব্রিগেডের জনগর্জন সভায় থাকছে একাধিক চমক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.