টলিউড পাড়ার বিখ্যাত মুখ এবং বাংলায় বিনোদন জগতে সকলের প্রিয় রচনার বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই। এখনও ঠিক যৌবনকালের মতোই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সিনেমার জগৎ ছেড়ে আজ প্রায় ১০ বছর হয়ে গেল দিদি নং ওয়ান এর সঞ্চালিকা হিসেবে কাজ করছেন তিনি। সেই সঙ্গে পাশাপাশি তিনি তার নিজের ব্যবসাও সামলাচ্ছেন। আর এখন বর্তমানে রাজনীতির ময়দানে।
তাহলে এখন প্রশ্ন ওঠা বাহুল্য অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ঠিক কত?
আসন্ন লোকসভা ভোট নির্বাচনে তৃণমূলের হয়ে হুগলি জেলার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন তিনি। যিনি এক সময় সারা টলি পাড়া কাঁপিয়েছেন। এছাড়াও পাশাপাশি তিনি বলিউড, তেলুগু, তামিল, কন্নড়, ওড়িয়া ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করেছেন। তিনি চাইলে কোনো কাজ না করলেও পারতেন। কিন্তু একজন নামকরা অভিনেত্রী হয়েও তিনি টিভি পর্দার রিয়ালিটি শো এর সঞ্চালিকা হিসেবে কাজের দায়ভার নিয়েছেন। এবং এর জন্যে পারিশ্রমিকও তিনি কোনো নায়িকার থেকে কিছু কম পান না।
এই সঞ্চালিকার কাজের জন্যে তিনি বছরে পারিশ্রমিক পান কয়েক কোটি টাকা। প্রত্যেক এপিসোড পিছু তার পারিশ্রমিক ১ থেকে ২ লক্ষ টাকার কাছাকাছি। বর্তমানে তিনি টিভির সবথেকে দামি সঞ্চালিকা।
সঞ্চালনা ছাড়াও তার উপার্জনের আরও অন্যান্য মাধ্যম রয়েছে। যেমন তার শাড়ির ব্যাবসা ‘রচনা ক্রিয়েশন’ এবং বিউটি প্রডাক্ট ‘রচনা কেয়ার’। যা থেকেও উপার্জন কিছু কম হয় না। এছাড়াও বিভিন্ন ইভেন্ট, মাচা শো ও বিজ্ঞাপনি ব্র্যান্ডের প্রোমোশন করেও বেশ মোটা টাকা উপার্জন করেন।
রচনা বসবাস করেন আরবানা কমপ্লেক্সের ফ্ল্যাটে। যেখানকার 2BHK ফ্ল্যাটের দাম আড়াই থেকে তিন কোটি টাকা এবং 3BHK এর দাম তার থেকেও বেশি।
তাহলে বোঝাই যাচ্ছে রচনার মোট সম্পত্তির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা।







