রাজ্য

প্রার্থী ঘোষণার পরবর্তীতেই উত্তরবঙ্গ সফরে সামিল মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

রবিবারই ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। এবার তার পরবর্তীতে ফের উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। আগামী ১৩ মার্চ. অর্থাৎ শিলিগুড়ির কাওয়া খালি ময়দানে সরকারি প্রশাসনিক সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূল সূত্রে খবর।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে একাধিকবার জেলা সফরে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। গত সপ্তাহেই তিনি মেদিনীপুর সফরে গিয়েছিলেন। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সভা করেছিলেন তিনি। তার আগে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ১৩ মার্চ শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর। পাশাপাশি, উত্তরবঙ্গ জুড়ে রাজনৈতিক সভা ও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.