সাতসকালে সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গ্রামবাসীর মধ্যে। সোমবার সকালে মুর্শিদাবাদে সুতি থানার বাহাগালপুর গ্রামের ঘটনা। এদিন সকালে গ্রাম সংলগ্ন এক নির্জন জায়গায় শিশুটির ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। খবর জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। রাতের অন্ধকারে কেউ বা কারা ওই শিশুটিকে নির্জন ওই জায়গায় ফেলে গিয়েছে বলে অনুমান করছে স্থানীয় মানুষজন। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে সদ্যোজাত শিশুটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় সুতি থানার পুলিশ। যদিও এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়টি এখনও পর্যন্ত রয়েছে সম্পূর্ণ ধোঁয়াশায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read Next
November 2, 2026
ফোনের জন্য পিতৃহত্যা! সুরাটে প্রেশার কুকারের ঢাকনা ও ছুরির আঘাতে খু*ন বাবা, ধৃত কন্যা
November 2, 2026
হ্যালোইনের রাতে রক্তের হোলি! আমেরিকাজুড়ে ধারাবাহিক গণ-গুলিবর্ষণে মৃত ২৪, আহত শতাধিক
November 2, 2026
ছেলের ডাকে ঘরে ফিরে মর্মান্তিক পরিণতি! ব*টি দিয়ে স্ত্রীর গ*লা কা*টল স্বামী
November 2, 2026
রাতের সোনারপুরে নারকীয় তাণ্ডব! স্বামীকে পিটিয়ে তাড়িয়ে বধূকে ‘গণধর্ষণ’, তটস্থ সুভাষগ্রাম
November 2, 2026
ঘর খালি করে খুন! পরকীয়ার অন্ধ সন্দেহে স্ত্রীকে কুপিয়ে ছুরি ধুলেন স্বামী
November 2, 2026
বেড়াতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, মিনাখাঁয় গ্রেফতার ২
Related Articles
Check Also
Close
-
হায়দরাবাদে গৃহবধূ খুন, ঝাড়খণ্ড থেকে দুই পরিচারক গ্রেফতারSeptember 13, 2025







