বিনোদন

বড় পর্দায় পদার্পণ করছেন, সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের নাতনি !

বড়পর্দায় পা রাখতে চলেছেন আশা ভোঁসলের নাতনি। না, ঠাকুমার মতো গানের জগতে অভিষেক ঘটছে না। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন জানাই ভোঁসলে।

এক্স হ্যান্ডলে আশা ভোঁসলে লেখেন, আমার নাতনি ভোঁসলে আসন্ন গ্র্যান্ড এপিক ‘দ্য প্রাইড অব ভারত ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে দেখে আমি ভীষণ আনন্দিত। আমি আশা করি সিনেমার ইতিহাসে ও নিজের প্রত্যাশিত স্থান তৈরি করতে সক্ষম হবে এবং ওকে ও সন্দীপ সিংকে শুভেচ্ছা জানাই।

সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক সন্দীপ সিং। তিনি বলেন, ভোঁসলের সঙ্গে কাজ করতে পারার জন্য আমি অত্যন্ত সম্মানিত এবং সম্পূর্ণভাবে সৌভাগ্যবান বোধ করছি। লতা মঙ্গেশকরজী-আশা ভোঁসলেজির নাতনি তিনি। তিনি অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী। আশা করছি ‘রানি সাই’ চরিত্রটি তিনি সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.