রেডিমেড সোনার গহনা ভিন রাজ্য থেকে জলপাইগুড়িতে আসার কারণে এখন কর্মহীন কয়েকশো সোনার অল়ংকার তৈরির কারিগর। জলপাইগুড়ি শহরের পুরনো কারিগররা জানান, “এখন বাইরের থেকেই রেডিমেড সোনার গহনা চলে আসছে। ফলে আমাদের কাজ একেবারেই থাকছে না। আগে যেখানে তিন থেকে সাড়ে তিন হাজার সোনার কারিগর এখানে এসে রোজগারের একটা পথ খুঁজে পেয়েছেন। কিন্তু বর্তমানে বাইরের জায়গা থেকে সোনার অল়ংকার রেডিমেট চলে আসার কারণে তাদের কাজ হারাতে হচ্ছে। ফলে তারা বিভিন্ন পেশার সাথে মুক্ত হয়ে পড়ছেন।”
বর্তমানে সোনার দাম আকাশ ছোঁয়া। যার ফলে অনেক মানুষই এখন সোনার গহনা তৈরি থেকে বিরত রয়েছেন। ফলে একদিকে যেমন কর্মচারীদের কাজ থাকছে না অন্যদিকে রেডিমেড গহনা চলে আসার জন্যই চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে সোনার সাথে যুক্ত কারিগরদের। কেউ কেউ টোটো, রংমিস্ত্রি বা অন্য কোন পেশার সাথে যুক্ত রয়েছেন।







