কেন্দ্রও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং যথার্থ বামপন্থার মর্যাদা রক্ষার্থে মেদিনীপুর লোক সভা কেন্দ্রে SUCI (C) প্রার্থী কমরেড অনিন্দিতা জানার সমর্থনে নারায়ণগড় ২ লোকালে খালিনা হাটে শতাধিক কর্মীদের নিয়ে মিছিল ও পথসভা করল SUCI (C) দল। উপস্থিত ছিলেন প্রার্থী অনিন্দিতা জানা, দক্ষিণ জেলা কমিটির সম্পাদক কমরেড তুষার জানা, অফিস সম্পাদক কমরেড শ্যামাপদ জানা৷ কমরেড তুষার জানা বলেন সমস্ত বড় বড় দল মালিক-পুঁজিপতিদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে ভোটে জিতে তাদের স্বার্থ রক্ষা করে আর জনগনের উপর ট্যাক্স চাপিয়ে তাদের সর্বশান্ত করে ৷ চুরি দুর্নীতি করে। মানুষকে ঠকায় আর একমাত্র SUCI (C) দল মার্কসবাদ-লেনিনবাদ- কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে জনগণকে সংগঠিত করে গণআন্দোলন গড়ে তোলে ৷ এই গন আন্দোলনের শক্তিকে এবারের নির্বাচনে জিতানোর জন্য ভোটারদের আবেদন করেন৷
khalina থেকে অনুপম জানার রিপোর্ট সময় ৩৬৫।







