বহরমপুরে বাবরি মসজিদ তৈরি করার উদ্যোগ নিয়েছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর। যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। এবার সেই নিয়ে মুখ খুললেন আই. এস. এফ-এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে।
বিধানসভার বাইরে দাঁড়িয়ে বাংলাদেশ ইস্যু নিয়ে একই সাড়িতে ফেলে ঘাসফুল শিবির ও গেরুয়া শিবিরকে জোরালো আক্রমণ করেন আই. এস. এফ-এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারপর সেখানে উঠে আসে বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবীরের মন্তব্য। সেখানেও তিনি তৃণমূল বিধায়ককে তুলোধোনা করেন আই. এস. এফ-এর বিধায়কের। বাবরি মসজিদ নিয়ে তিনি রাজনীতি করছেন বলে দাবি তাঁর। এমনকি তৃণমূল বিধায়ক সংবাদ মাধ্যমের চর্চায় ভাবতেই এই উদ্যোগের কথা জানিয়েছেন বলে কটাক্ষ করেন তিনি। শুধুমাত্র রাজনৈতিক লাভ তুলতে তৃণমূল ইসলাম সম্প্রদায় মানুষদের ভাব আবেগ নিয়ে খেলা করছে বলে আক্রমণ করে নওশাদ।
এ প্রসঙ্গে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন,” বাবরি মসজিদের সঙ্গে যা করা হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে। তবে তৃণমূলের বিধায়ক বাবরি মসজিদ তৈরি করার বিষয় ঘোষণা করছে শুধুমাত্র রাজনীতি করার জন্য। তিনি সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে থাকতে চান বলেই এই ধরনের মন্তব্য করেছেন। দীঘাতে মন্দির হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা নিয়েতো কথা হচ্ছে না। কিন্তু মসজিদ নিয়ে কথা হবে সেই জন্যই তিনি এই ধরনের ঘোষণা করছেন”।







