রাজনীতিরাজ্য

“জননেতা নন দিলীপ, প্রকৃত লড়াকু শুভেন্দু”— তোপ অর্জুন সিংয়ের

অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বেশ কিছুক্ষণ কথোপকথনও হয়। এই ঘটনাকেই কেন্দ্র করে বিজেপির অন্দরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। একের পর এক বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, কৌস্তভ বাগচীর পর এবার দিলীপ ঘোষকে আক্রমণ করলেন অর্জুন সিং।

অর্জুন সিং প্রকাশ্যে বলেন, “দিলীপ ঘোষ জননেতা নন, জননেতা শুভেন্দু অধিকারী। উনি নিজেকে বিজেপি নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে ফুল-মিষ্টি পাঠাচ্ছেন, আর আমরা বিজেপি করি বলে ১৮৪টা মামলা খাচ্ছি।” তিনি আরও বলেন, “আমি তৃণমূল করলেও তখন তৃণমূল সিপিএম-এর বিরুদ্ধে লড়ত। আজ যারা তৃণমূলের দালালি করছেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয় না।”

অর্জুনের অভিযোগ, “আমার নামে ১৭৬টা মামলা হয়েছে কারণ আমি তৃণমূলের বিরুদ্ধে লড়ছি। আর যিনি দালালি করছেন, তাঁর নামে কোনও নোটিস আসছে না। মানুষ দেখছে কে আসল যোদ্ধা। আগামী দিনে বাংলার মানুষ ওঁকে ঘৃণা করবে।”

দিলীপ ঘোষের মমতার সঙ্গে সৌজন্য বিনিময়কে ঘিরে দলের অন্দরে ভাঙন ও অসন্তোষ ফের প্রকাশ্যে এল। এখন দেখার, দলের শীর্ষ নেতৃত্ব এই বিভাজনের কী সমাধান দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.