উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর টেংরা কলোনি তে মতুয়াদের একটি সম্মেলন ছিল। সেখানে সিএএ সমর্থনে বক্তব্য রেখে তিনি বলেন ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সিএএ হবেই কেউ রোধ করতে পারবে না। এই বক্তব্যের কেন্দ্র করে পরবর্তীতে মন্দির কমিটির সম্পাদকের সঙ্গে বচসায় জড়ান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকারের অভিযোগ এখানে ধর্মীয় অনুষ্ঠান চলছে কেন উনি এখানে এসে রাজনৈতিক বক্তব্য রাখবেন।
এটা কোন রাজনৈতিক বক্তব্য নয় এটা বোঝাতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও মেজাজ হারান।







