বিজেপি সরকারের প্ররোচনায়, দেশব্যাপী বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর নির্মম অত্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিটি জেলায় প্রতিবাদ মিছিলের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও প্রতিবাদে সরব হয়ে মিছিলে পা মেলান কলকাতার রাজপথে।
এদিন নেত্রীর নির্দেশৈ ঘাটাল সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের উদ্দোগে কেশপুরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি, কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলী সাহা, দাসপুরের বিধায়িকা মমতা ভুঁইয়া, যুব তৃনমূল সভাপতি সৌরভ চক্রবর্তী সহ একাধিক তৃনমূল নেতৃত্ব।
জেলা সভাপতি অজিত মাইতি জানান, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার বাঙালীরা মানবে না। বিজেপির এই ঘৃন্য রাজনীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে রুখে দাঁড়াতে হবে।







