সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে এবার পূজো মন্ডপ সহ বাজার হাট পরিষ্কার পরিচ্ছন্নতায় নামল আশা, ভি আর পি ও এস এইচ জি গ্রুপের সদস্যরা।
এদিন পিংলার মালিগ্রাম এলাকায় গ্রুপ সদস্যরা সমবেত ভাবে মালিগ্রাম বাজারের একাধিক এলাকা সহ ২টি পূজো মন্ডপের সামনের স্থান পরিষ্কার করে। মূলত ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারনকে সচেতন করতে এ ধরনের উদ্দোগ বলে জানা যায়। সমগ্র কর্মসূচীতে উপস্থিত ছিলেন ৫নং মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেক তফেজুদ্দিন।







