জেলা

এবার গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানদের স্বামীদেরও দেওয়া হবে পঞ্চায়েতের পাঠ, জারি নির্দেশিকা

এবার গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানদের স্বামীদেরও দেওয়া হবে পঞ্চায়েতের পাঠ। এই মর্মে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। এই প্রশিক্ষণ আসলে তৃণমূল প্রধানদের স্বামীদের তোলাবাজির লাইসেন্স বলে একযোগে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, আগামী ৫ থেকে ১০ই ফেব্রুয়ারি তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরে জেলার মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার স্বামীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে থাকবেন গ্রাম পঞ্চায়েতের একজন করে কর্মী। জেলার ১৩৮টি মহিলা প্রধানসহ তার স্বামীদের দুদিনের এই প্রশিক্ষণ দেওয়া হবে। আর এই নয়া নির্দেশিকা জারি হতেই তাই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতার জেলায় জেলা প্রশাসনের তরফে জারি করা এহেন নির্দেশিকা নিয়ে সরাসরি সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশীষ মন্ডলের অভিযোগ, এই ব্যাবস্থা যদি হয় তাহলে মহিলা সংরক্ষিত করার কি মানে হয়। আসলে ঘুরিয়ে তৃণমূল নেতাদের তোলাবাজি,কাটমানি খাওয়ার লাইসেন্স দেওয়া হচ্ছে।

যদিও পালটা জবাব দিয়েছে শাসকদল তৃণমূল। তবে মহিলা গ্রামপঞ্চায়েত প্রধানদের স্বামীদের প্রশিক্ষণ দেওয়ার অর্থ হলো, মহিলাদের ক্ষমতা সম্পর্কে তাদের স্বামীদেরও স্বচ্ছ ধারণা তৈরী করে দেওয়া, এমনটাই বলছেন জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.