দক্ষিণ দিনাজপুর: গত তিন বছর ধরে গ্রামে জলের কোন ব্যবস্থা নেই। একাধিকবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোন লাভ না হওয়ায় বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বালাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল শতাধিক মহিলা। রাস্তা অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে বালুরঘাট তপন রাজ্য সড়কে৷ রাস্তার উপর বালতি নিয়ে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। এদিকে পথ অবরোধের জেরে আটকে পথ চলতি মানুষ৷ অবরোধকারীদের সাফ দাবি পানীয় জলের ব্যবস্থা না করেল কোন রকম ভাবেই অবরোধ তুলবেন না। গ্রামবাসীদের অভিযোগ পানীয় জল না পাওয়ায় পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে। তাই পানীয় জলের দাবিতে এদিনের পথ অবরোধ বলে জানা গেছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের।
Read Next
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
November 14, 2026
আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রক্ষা! ক্যানিংয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
November 14, 2026
উজ্জয়িনীতে প্রতি মাসে ৫০০ টাকা ‘প্রোটেকশন মানি’ দাবি, দিতে অস্বীকার করায় পরিবারকে মারধর; গ্রেপ্তার দাগী দুষ্কৃতী
November 14, 2026
উৎসবের আবহে রাহুলকে নিশানা: বিহারবাসী ও হিন্দুদের অসম্মানের অভিযোগ তুলে সরব বিজেপি
November 13, 2026







