জেলা

স্বামীর অবৈধ সম্পর্ক থাকার জন্যে ডিভোর্স দিতে চাওয়ায় স্ত্রীকে ভোজালি দিয়ে খুনের চেষ্টা,আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হলো তমলুক হাসপাতালে

বৃহস্পতিবার রাত প্রায় ৮ টা নাগাদ মহিষাদল থানার অন্তর্গত বাঁকা গাজীপুর গ্রামে স্ত্রীকে ভোজালি দিয়ে কোপালেন স্বামী।মেয়েটির নাম আসমিনা খাতুন। স্বামীর নাম শেখ হাবিবুল্লা, বাড়ি মহিষাদল থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রামে। আসমিনা খাতুন দু বছরের একটি শিশু কন্যাকে নিয়ে বাঁকা গাজীপুরে বাবার বাড়িতে ছিল। হঠাৎ মেয়েটির  স্বামী হাবিবুল্লা আসমিনার বাবার বাড়িতে এসে বাড়ির ইলেকট্রিকের জাম্পার ফেলে ভোজালি দিয়ে খুন করার চেষ্টা করে। আসমিনা খাতুনকে রক্তাক্ত অবস্থায় তমলুক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।আসমিনা খাতুনের মা ও কাকিমা জানিয়েছেন, হাবিবুল্লার অত্যাচারে তাদের মেয়ে বাবার বাড়িতে দু বছরের কন্যা শিশুকে নিয়ে এসে আশ্রয় নেয় । বিবাহ বিচ্ছেদের জন্য একটি মামলার প্রস্তুতিও চলতে থাকে।আর তারপরেই তার স্বামী তাকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে,মুখ, ঘাড় হাত এর বিভিন্ন জায়গায় কোপ মারে।আশঙ্কা জনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করার পরে আসমিনার চিকিৎসা শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.