রাজ্য

নিখোঁজ হাসপাতালের গ্রুপ ডি বিভাগের স্বাস্থ্যকর্মী! পানিহাটি স্টেট জেনারেলের ঘটনা

রোজকার মতো আজ সকাল ৯ টা নাগাদ কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে রওনা হয় ৩২ বছর বয়সী গ্রুপ ডি বিভাগের স্বাস্থ্যকর্মী যুবক সুদীপ রাজবংশী। সংসার চালানোর জন্যে মাছের ব্যবসাও করতেন তিনি। কর্মঠ বলে পরিচিত ছিলেন সুদীপ।

এলাকায় রঘু নামে পরিচিত সে ঘোলা চৈতন্য নগরের বাসিন্দা। কাজে না আসায় হাসপাতাল থেকে বাড়িতে দুপুরে ফোন করতে জানা যায় আজ সুদীপ কাজেও অনুপস্থিত ছিলেন। তবে কোথায় গেছেন বা কি কারণে নিখোঁজ এই বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুশ্চিন্তায় সুদীপের গোটা পরিবার। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে ঘোলা থানায়।

সকাল ৯ টা নাগাদ বাড়িতে বেরোনোর পর থেকে সময় অতিক্রান্ত হলেও কোনো উত্তর মিলছে না সুদীপের। তারপরে রাত পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরেননি তিনি। সুদীপের ফোনের দুটি নাম্বারই বন্ধ বলছে। নেই কোন শত্রুতা, বাড়তি চাপ ও নেই, মানসিক অবসাদে ও ভুগছিলেন না তিনি এমনই প্রতিক্রিয়া পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের গ্রুপ ডি বিভাগের স্বাস্থ্যকর্মী সুদীপের পরিবারের। কোন ঝুট ঝামেলায় জড়াতেন না তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.