ক্রমাগত খেল দেখাচ্ছে আবহাওয়া। দুদিন থেকে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর । আজ সপ্তাহের প্রথম দিনেও ঝড়-বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ভিজবে দক্ষিণের অধিকাংশ জেলা। হতে পারে শিলাবৃষ্টিও! সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
সোম ও মঙ্গল দুদিনই জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট। এরপর বুধবারের জন্য দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে।
কলকাতার আজকের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও গরম অনুভুতি হবে সারাদিন। দিনের বেলা তাপমাত্রা ২৬ থেকে ৩১ এবং রাতে ২৪ থেকে ২৭ ° পরিবর্তিত হবে। বাতাসের গড় গতি ৭ কিমি/ঘন্টাএবং ঝোড়ো হাওয়ার গতিবেগ ২৭ কিমি/ঘন্টা।







