দেশ

সোনা ও গাড়ি না পেলে বিয়েতে অমত বরের, আত্মঘাতী কনে

সোনা, গাড়ি না পেলে বিয়েই বাতিল, প্রেমিকের চাপে আত্মঘাতী চিকিত্‍সক তরুণী! ঘটনাটি ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমে।

সূত্রের খবর,বছর ২৬ এর শাহানা নামে এক তরুণী তিরুঅনন্তপুরম মেডিক্যাল কলেজের স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছিলেন।কলেজের কাছে একটি বাড়িতে ভাড়া থাকতেন শাহানা। একই কলেজে পাঠরত এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর।ওই যুবকের সঙ্গেই বিয়ে ঠিক হয়েছিল তরুণীর। যদিও বিয়েতে বাধা হয় দাঁড়ায় যুবকের পরিবারের অতিরিক্ত পণের দাবি।

পুলিশ সূত্রে খবর, নাগদ টাকা, সোনার গয়না এবং বিএমডাব্লু গাড়ি চেয়েছিল যুবকের পরিবার। আর তা তরুণী চিকিত্‍সক দিতে অস্বীকার করায় পরিবারের পক্ষ নিয়ে বিয়ে ভেঙে দেন প্রেমিক যুবক। এই ঘটনার পরেই কলেজের কাছের ভাড়ার বাড়ি থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়।এই মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।‌

এদিকে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, “এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হোক। পণের দাবি প্রমাণিত হলে কঠিন শাস্তি দেওয়া হবে।”

এদিকে এই ঘটনায় সক্রিয় হয়ে কেরলের মহিলা কমিশন আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, এই ঘটনার পর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত তরুণ চিকত্‍সককে পদচ্যুত করেছে। প্রাথমিকভাবে পুলিশের তদন্ত সূত্রে খবর, তরুণীর বাবা কর্মসূত্রে পশ্চিম এশিয়ায় ছিলেন। সম্প্রতি সেখানেই তিনি মারা যান। বাবাকে শেষ দেখাও তিনি দেখতে পারেননি। ‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.