বসিরহাটে অভিষেক বন্দোপাধ্যায়ের সভার আগে ফের উত্তপ্ত হল সন্দেশখালি। বুধবার নতুন করে উত্তেজনা বাড়ে সুখদুয়ানি বাজারে। তৃণমূল কর্মীদের সাথে স্থানীয়দের গন্ডগোল ও কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে গিয়ে পৌঁছোয় বিষয়টি।খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ বাহিনী ও র্যাফ।
সন্দেশখালি সুখদুয়ানি বাজার সংলগ্ন এলাকায় প্রায় ২০ হাজার ইট মজুত ছিল একটি কালভার্ট উপস্থাপনের কাজে।কাজে ব্যবহারের জন্য সেই ইট বুধবার সকালে এলাকার বেশকিছু তৃণমূল কর্মী তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা বাঁধা দেওয়ায় শুরু হয় দু পক্ষের বচসা। কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে অবধি গোড়ায় বিষয়টি। ঘটনাটিকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে।
গত ৫ জানুয়ারি থেকেই সংবাদ শিরোনামে রয়েছে সন্দেশখালি। একের পর এক অভিযোগ উঠে আসে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। রেশন দুর্নীতি থেকে শুরু করে অত্যাচারীত হয় গোটা সন্দেশখালির বাসী। আক্রান্ত হন খোদ ইডি আধিকারিকরা।এখানেই শেষ নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও পাননি নিস্তার।। এর পর থেকেই উত্তপ্ত হয় এলাকা। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কোমর বেঁধে নামে স্থানীয়রা।







