বিগত কয়েক সপ্তাহ ধরেই অর্নিদিষ্ট কালের জন্য বন্ধ কলকাতা ব্লু লাইন মেট্রোর কবি সুভাষ স্টেশন। সেই কারণে নিত্ত যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিল। তারই মধ্যে আবার বিপত্তি সেই ব্লু লাইনে। যতীন দাস পার্ক (Jatin Das Park) এবং নেতাজি ভবনের (Netaji Bhavan) মাঝখানে মেট্রো লাইনে জল জমে যাওয়ায় আপাতত বন্ধ মেট্রো চলাচল।
স্টেশনগুলিতে মাইকে বারবার জানানো হয় যে এই রুটে মেট্রো চলাচল এখন সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো নিদিষ্ট সময় জানানো হয়নি। অফিস টাইমে হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে। তবে এই ঘটনা একদমই নতুন নয়। এর আগেও চলতি বর্ষায় একাধিকবার ট্র্যাকে জল জমে থমকে গেছে মেট্রো।







